শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে ইসির সম্মতি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

ভিশন বাংলা ডেস্কঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোটের দিন ৩০ ডিসেম্বর সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর  নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের দাবির মুখে ইসি রাজি হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

এ ব্যাপারে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আখতারুজ্জামান বলেন, পেশাগত দায়িত্ব পালন এবং নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে নির্বাচন কমিশন (ইসি) সম্মতি দিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা গণমাধ্যমে জানতে পারলাম নির্বাচনের দিন অন্যান্য যানবাহনের সঙ্গে সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করে নির্বাচনের দিন যাতে সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে ইসিকে অনুরোধ করি। এ সময় তারা আমাদের নিশ্চিত করেছেন, সাংবাদিকদের মোটরসাইকেল নিয়ে চলাচলে কোনো ধরনের বাধা থাকবে না।

প্রসঙ্গত, গত রবিবার (২৩ ডিসেম্বর) নির্বাচনকালীন সময়ে যানবাহন চলাচলের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে ২৮ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি মধ্য রাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে এবারের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এ বিষয়ে কথা বলার জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের ১১ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দিয়ে অবাধ চলাচলের দাবি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com