শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
অবশেষে গদি বাঁচল থেরেসা মে’র

অবশেষে গদি বাঁচল থেরেসা মে’র

ডেস্ক নিউজঃ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া নিয়ে ব্রেক্সিট ইস্যুতে মঙ্গলবার ব্রিটেনের পার্লামেন্টে ভোটাভুটি হয়। সেখানে পরাজিত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এ কারণে গতকাল বুধবার অনাস্থা ভোটের মুখোমুখি হন তিনি। কিন্তু এ যাত্রায় প্রধানমন্ত্রিত্ব টিকে গেল থেরেসা মে’র।

বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় হাউস অব কমন্স-এ অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে থেরেসার পক্ষে ভোট দেন ৩২৫ এমপি; বিপক্ষে ভোট পড়েছে ৩০৬ টি। ফলে ১৯ ভোটে জয় নিয়ে প্রধানমন্ত্রী পদে টিকে থাকলেন থেরেসা মে।

এর আগে গত মঙ্গলবার রাতে ব্রেক্সিট ইস্যুতে এমপিদের না ভোটের পরপরই তেরেসার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব দেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন।

উল্লেখ্য, থেরেসা মে অনাস্থা ভোটে হেরে গেলে নির্ধারিত সময়ের তিন বছর আগেই ব্রিটেনকে আরেকটি সাধারণ নির্বাচনে যেতে হতো।

সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com