শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু, মৃত ৪০

ভারতে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু, মৃত ৪০

ছবি প্রতীকী

ডেস্ক নিউজঃ ভারতের কয়েকটি রাজ্যে সোয়াইন ফ্লু ব্যাপক হুমকি সৃষ্টি করেছে। প্রতিবেশী দেশগুলোতেও এ রোগ বিস্তারের আশঙ্কা করছেন অনেকে।

জানুয়ারি মাসেই রাজস্থান রাজ্যে সোয়াইন ফ্লুতে ৪০ জন মারা গেছে। আরো এক হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়াও নয়াদিল্লিতে এ ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। গত ১৩ জানুয়ারি পর্যন্ত সেখানে ১৬৮টি আক্রান্ত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে।

শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে রাজস্থান এবং নয়াদিল্লিতে সোয়াইন ফ্লুর সংক্রমণ বেড়ে গেছে।

খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়া এই এইচ১এন১ ভাইরাসে গত বছর দেশটিতে একহাজার ১০০ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছে ১৫ হাজার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com