শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
আগৈলঝাড়ায় সাবেক মেম্বর পুত্র ইয়াবাসহ গ্রেফতার

আগৈলঝাড়ায় সাবেক মেম্বর পুত্র ইয়াবাসহ গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি‍ঃ বরিশালের আগৈলঝাড়ার পয়সা বাসষ্ট্যান্ড থেকে ইয়াবাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, রবিবার রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে ডিউটির সময় উপজেলার পশ্চিম পয়সা বাসষ্ট্যান্ড থেকে পয়সা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হক সিকদারের ছেলে মাদক ব্যবসায়ি মাঈনুদ্দিন সিকদার (২৫)কে ৬পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এঘটনায় ওই রাতেই এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-১১ (২০.১.১৯)। অন্যদিকে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পূর্ব গোয়াইল গ্রামের মুকুল ভদ্রের স্ত্রী দীপু ভদ্রকে ওই রাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com