শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নারী ও শিশু নির্যাতনকারীরা ঢুকতে পারবে না অস্ট্রেলিয়ায়

নারী ও শিশু নির্যাতনকারীরা ঢুকতে পারবে না অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: নারী ও শিশু নির্যাতনকারীরা অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবে না। অস্ট্রেলিয়ায় এ সহিংসতামূলক অপরাধ করা হলে তাদের সে দেশ থেকে বের করে দেয়া হবে। দেশটির অভিবাসনমন্ত্রী ডেভিড কোলেমান রবিবার এ কথা বলেন।ক্যানবেরা সরকার বিদেশি অপরাধীদের দমনমূলক অভিযানে অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

নতুন এই আইন বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এর আওতায় কেউ ১২ মাস বা তার বেশি কারাভোগ করলে তার ভিসা বাতিল করা হবে।কোলম্যান এক বিবৃতিতে বলেন, ‘অস্ট্রেলিয়া আর নিজ গৃহে সহিংসতা চালানো দুষ্কৃতকারীদের সহ্য করবে না।’এতে আরও বলা হয়, ‘আপনি যদি নারী বা শিশু নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হন, তবে আপনার আর অস্ট্রেলিয়া আসার প্রয়োজন নেই।’ক্যানবেরা এর আগেও আমেরিকান আরএন্ডবি সিঙ্গার ক্রিস ব্রাউন ও বক্সিং তারকা ফ্লয়েড মেওয়েদার পারিবারিক সহিংসতার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের ভিসা দেয়নি।
খবর এএফপি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com