শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ফিলিস্তিনি ভূখণ্ডে উপশহর নির্মাণ বন্ধ করতে হবে: নরওয়ে

ফিলিস্তিনি ভূখণ্ডে উপশহর নির্মাণ বন্ধ করতে হবে: নরওয়ে

নিউজ ডেস্কঃ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে মারি এরিকসন সুরিদে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ অবৈধ, অবিলম্বে তা বন্ধ করতে হবে। গতকাল (মঙ্গলবার) কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।তিনি ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশে বলেন, ফিলিস্তিনিদের ভূখণ্ডে উপশহর নির্মাণ প্রকল্প বাতিল করুন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানালেও গতকালই ফিলিস্তিনি ভূখণ্ডে নতুনকরে আরও বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের সব উপশহরই আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ২৩৩৪ নম্বর প্রস্তাবেও ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইসরাইল উপশহর নির্মাণের মাধ্যমে গোটা ফিলিস্তিনকে ইহুদিকরণের চেষ্টা করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com