শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ক্রাইস্টচার্চে হামলাকারী ব্রেন্টনকে আদালতে হাজির করা হয়েছে

ক্রাইস্টচার্চে হামলাকারী ব্রেন্টনকে আদালতে হাজির করা হয়েছে

নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলাকারী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রেন্টন ট্যারেন্টকে (২৮) আদালতে হাজির করা হয়েছে। নিজের লাইসেন্স করা অস্ত্র নিয়ে সে দুই মসজিদে ঢুকে একে এক ৪৯টি হত্যাকাণ্ড ঘটায়।

আত্মপক্ষ সমর্থনে আনার জন্য কোনো আবেদন ছাড়াই পুলিশের হেফাজতে ব্রেন্টনকে রিমান্ডে নেওয়া হয়।

আজ শনিবার স্থানীয় সময় সকালে তাকে কারাগারের সাদা শার্ট এবং হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এছাড়া অস্ত্র আইন লঙ্ঘনসহ আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হতে পারে।

আদালতে হাজির করা হলে আসামির পক্ষ থেকে কোনো জামিনের আবেদন পড়েনি। এছাড়া মামলার শুনানির জন্য আগামী ০৫ এপ্রিল তাক আবারও হাজির করা হবে বলে জানা গেছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেছেন, ব্রেন্টন ট্যারেন্টের নামে পাঁচটি বন্দুক এবং একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে।

এর আগে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ব্রেন্টনকে অস্ট্রেলিয়ায় হাজতবাস করতে হয়েছিল। তিন মৌলবাদী, ডানপন্থী ও সহিংস সন্ত্রাসী।

গতকাল শুক্রবার ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশীয় এবং আরও কয়েক দেশের নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দুই এবং ১৩ বছর বয়সী দুটি শিশু রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com