শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশিসহ নিহত ১০

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশিসহ নিহত ১০

ভিশন বাংলা ডেস্ক:মালয়েশিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। আহতদের চিকিৎসার জন্য কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি। জানা যায়নি দুর্ঘটনার কারণও। কারণ খুঁজে বের করতে তদন্ত দল গঠন করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইন।
তারা বলছে, গত রোববার একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নীলাই ও নেগরি সেম্বিলান এলাকা থেকে বিদেশি শ্রমিকদের নিয়ে তাদের কর্মস্থলের দিকে আসছিল।
কিন্তু শ্রমিক বহনকারী ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে স্থানীয় বাসচালকসহ ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকে মারা যান আরো দুজন।
দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৩ জন শ্রমিক ছিল। তারা এমএএস কার্গোতে চুক্তি ভিত্তিক কাজ করতেন।
রোববার ওই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা। তারা বাসের বিভিন্ন অংশ কেটে হতাহতদের বের করে আনেন বলে জানিয়েছে স্থানীয় ওই সংবাদ মাধ্যম।
সূত্র: দ্য স্টার অনলাইন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com