শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শ্রীলংকার পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ

শ্রীলংকার পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:  শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলার পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এরপরই বুধবার শ্রীলংকার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা দেশটির পুলিশের প্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এদিকে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে পুলিশপ্রধানকে গ্রেফতারেরও দাবি উঠেছে।
সরকারের গোয়েন্দা বাহিনী হামলার আগাম তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। রোববার ইস্টার সানডেতে চার্চ ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ শতাধিক। এ ঘটনায় আটক করা হয়েছে ৬০ জনকে।
দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানায়, এ হামলার ঘটনায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।
সূত্র: রয়টার্স।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com