শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে মাওবাদী হামলায় ১০ পুলিশ নিহত

ভারতে মাওবাদী হামলায় ১০ পুলিশ নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের গাডচিরোলি জেলায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন ১০জন পুলিশ কর্মী। আজ বুধবার (১ মে) উত্তর গঢ়চিরৌলীর কুরখেদা থেকে ছ’কিলোমিটার দূরে রাজ্য সড়কের উপর লেন্দরী পুলের কাছে ঘটনাটি ঘটেছে। রাস্তায় পেতে রাখা মাওবাদীদের আইইডি বিষ্ফোরণে উড়ে যায় সি-৬০ কমান্ডোদের একটি গাড়ি।

বিষ্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা গাড়িটা টুকরো টুকরো হয়ে যায়। ওই গাড়িতে থাকা ১৫ জন কমান্ডোকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এ দিন ভোর রাত থেকেই ওই চত্বরে কার্যত তান্ডব চালায় মাও গেরিলারা। সেখানে তারা প্রায় তিন ডজন গাড়ি পুড়িয়ে দেয়। পুলিশ জানিয়েছে, প্রায় ১৫০ জনের একটি দল ভোর রাত থেকে পুরাদা-ইয়েরকর ১৩৬ নম্বর জাতীয় সড়ক নির্মানের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ির উপর হামলা চালায়।

সেই খবর পেয়েই কমান্ডোদের ওই দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উল্লেখ্য মঙ্গলবার থেকে গোটা রাজ্যে পালন করা হচ্ছে মহারাষ্ট্র দিবস। তার মাঝেই এই বড়সড় হামলা চালাল মাওবাদীরা।

গঢ়চিরৌলীর ওই হামলার ঘটনার কয়েকদিন আগেই ছত্তিশগঢ়ে হামলা চালায় মাওবাদীরা। তাদের হামলায় বিজেপির এক বিধায়ক সহ প্রাণ হারান পাঁচজন। সূত্র-আনন্দবাজার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com