শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্যারিসে নকল রক্ত ছড়িয়ে অভিনব প্রতিবাদ পরিবেশবাদীদের

প্যারিসে নকল রক্ত ছড়িয়ে অভিনব প্রতিবাদ পরিবেশবাদীদের

পরিবেশবাদী আন্দোলনের সদস্যরা সিঁড়ির ধাপগুলোতে নকল রক্ত ​​ছড়িয়ে দেয়

নিউজ ডেস্কঃ প্যারিসের পর্যটনকেন্দ্র ট্রকাডেরোতে সিঁড়ির ধাপে নকল রক্তে ডুবে গেছে। বিশ্বের জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় এই  প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদীরা। তারা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবন্ধকতা তৈরী করেছে।

সিড়ির ধাপে পরিবেশবাদী আন্দোলনের একজন সদস্যের প্রতীকী প্রতিবাদ 

পরিবেশবাদী আন্দোলনের সদস্যরা আইফেল টাওয়ারের বিপরীত দিকে সিঁড়ির ধাপগুলোতে প্রায় ৩০০ লিটার নকল রক্ত ​​ছড়িয়ে দেয়। বিক্ষোভকারীদের একটি অংশ ব্যানার উঁচু করে ধরে রাখে এবং কয়েক মিনিট  নিরবতা পালন করে।

এরপর তারা  সিড়ির ধাপগুলো থেকে রক্তের মতো তরল পদার্থগুলো (নকল রক্ত) পরিষ্কার করতে শুরু করে। খাবারের রং এবং চালের গুঁড়া দিয়ে এই কৃত্রিম রক্ত তৈরি করা হয়েছিল।

এদিকে, গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছিল, পৃথিবীর আট মিলিয়ন প্রজাতির মধ্যে এক মিলিয়ন প্রজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গত বছর বিলুপ্তিবিরোধী আন্দোলনকারীরা যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ শুরু করে যা দ্রুত বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়।

বিশ্বের জলবায়ু হুমকির মুখে রয়েছে। আর এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে ওই আন্দোলন চলছে।

গ্রিনহাউস নির্গমন কমানো এবং জীববৈচিত্র্যকে রক্ষায় ওই বিক্ষোভের আয়োজন করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com