বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
বিয়েতে রাজি না হওয়ায় মেডিকেলছাত্রীকে গুলি করে হত্যা

বিয়েতে রাজি না হওয়ায় মেডিকেলছাত্রীকে গুলি করে হত্যা

বিয়েতে রাজি না হওয়ায় পাকিস্তানে এক মেডিকেলছাত্রীকে গুলি করে হত্যা করেছেন এক যুবক।

নিহত আসমা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে পড়তেন।

যে যুবক গুলি করেছেন তার নাম মুজাহিদ আফ্রিদি। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।

ছুটিতে ওই প্রদেশের কোহাত এলাকায় নিজের বাড়িতে গিয়েছিলেন আসমা। সেখানেই তাকে গুলি করেন মুজাহিদ।

আসমার পরিবারের বরাত দিয়ে কোহাত পুলিশ স্টেশনের কর্মকর্তা গুল জানান বলেন, স্থানীয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক নেতার আত্মীয় মুজাহিদ আফ্রিদি আসমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আসমা তাতে রাজি হননি। আসমাকে বিয়েতে রাজি করানোর জন্য তার পরিবারকে চাপ দিতেন মুজাহিদ।

‘গত শনিবার আসমা তার এক বোনের সঙ্গে বাড়িতে পৌঁছান। মুজাহিদ ও তার সহযোগী সাজিদ আসমাকে দেখামাত্র গুলি ছোড়েন’।

কোহাতের পুলিশ কর্মকর্তা আব্বাস মাজিদ জানিয়েছেন, মুজাহিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডন অনলাইনের খবরে জানানো হয়, আসমার শরীরে তিনটি গুলি লেগেছিল। তাকে কাছের একটি হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন মারা যান আসমা।

মৃত্যুর আগে হাসপাতালে আসমা জানিয়েছিলেন, মুজাহিদই তাকে গুলি করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com