রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করলেন কাদের সিদ্দিকী

জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করলেন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে জোট গঠনের নয় মাসের মাথায় জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার এই ঘোষণা দেন তিনি।

এর আগে গত ৯ মে তারিখে জাতীয় ঐক্যফ্রন্টকে এক মাসের আল্টিমেটাম দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সে সময় আলোচনা না করে জোটের সাত জন সংসদ সদস্য শপথ নেয়ার প্রতিবাদেই এ আল্টিমেটাম দেন তিনি। তখনই তিনি জানিয়েছিলেন, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি দূর করতে হবে। অন্যথায় আগামী ৮ জুন জোট ছাড়বে তার দল। সে অনুযায়ী আজ তাঁর দল ঐক্যফ্রন্ট ত্যাগ করল।

আজ জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেও গত রাতে দলের নীতি নির্ধারকতা বৈঠক করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের কার্যকারিতা এবং তৎপরতা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দলের বর্ধিত সভায় নেতাকর্মীরা নিজেদের এমন মনোভাব তুলে ধরেন।

২০১৮ সালের ১৩ অক্টোবর সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গঠন হয় জাতীয় ঐক্যফ্রন্ট। সবচেয়ে বড় দল বিএনপি হলেও জোটের প্রধান নেতা হিসেবে আবির্ভুত হন গণফোরামের সভাপতি কামাল হোসেন। এরপর ৫ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন সাবেক কাদের সিদ্দিকী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com