শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নতুন বর-কনেসহ নিহত ১০

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নতুন বর-কনেসহ নিহত ১০

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছেন। পরে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৭ জন।

মাইক্রোটিতে নতুন বউ নিয়ে ফিরছিলেন বরযাত্রীরা।দুর্ঘটনায় নতুন বর এবং কনে দুজনই মারা গেছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নববধূ সুমাইয়া খাতুন (২১), বর রাজন আহমেদ (২২) ও বরযাত্রী শরিফ শেখ (৩৬)। ঘটনার পরপরই উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ দুর্ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com