শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এখনো হদিস মেলেনি তুরাগে পড়া ট্যাক্সিক্যাবটির

এখনো হদিস মেলেনি তুরাগে পড়া ট্যাক্সিক্যাবটির

নিজস্ব প্রতিবেদক: রাজাধানীর অদূরে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ১১ ঘণ্টা পরো সন্ধান পাওয়া যায়নি যাত্রীবাহী ট্যাক্সিক্যাবটির। এর খোঁজে ঘটনাস্থলে ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে হলুদ রঙের একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। কিন্তু মধ্যরাত পর্যন্তও ট্যাক্সিক্যাব বা এর আরোহিদের খুঁজে পাওয়া যায়নি।

রাতে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন বলেছিলেন, নদীতে বেশ স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পোহাতে হয়েছে। পরে সোমবার সকাল থেকে আবারো শুরু হয় উদ্ধার অভিযান।

ফায়ার সার্ভিসের ৪ নম্বর জোনের কমান্ডার আনোয়ারুল হক বলেন, রাত ১টা থেকে ট্যাক্সিটি উদ্ধারের চেষ্টা করছেন আমাদের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল। তবে এখনও সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ট্যাক্সিক্যাবটি ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বলে জানা গেছে।

জানা গেছে, ট্যাক্সিক্যাবটি সাভার হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সালেহপুরে এসে হঠাৎ সেটি নদীতে পড়ে যায়। তবে ট্যাক্সিক্যাবটিতে কতজন যাত্রী ছিলেন তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com