শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঈদ শেষে ফিরতিযাত্রাও ভালো হবে বলে আশা ওবায়দুল কাদেরের

ঈদ শেষে ফিরতিযাত্রাও ভালো হবে বলে আশা ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক: নানা সমস্যা সত্ত্বেও ঈদযাত্রার শেষ দিনটি স্বস্তিদায়ক ছিল এবং দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ শেষে ফিরতিযাত্রাও ভালো হবে বলে তাঁর আশা।

আজ সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা- চট্টগ্রাম -সিলেট-ময়মনসিংহ সব রুটই ভালো ছিল, শুধু একটি রুটে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ঢাকা- টাঙ্গাইল সেতুর ওপারে নলকা পর্যন্ত। সেটা গতকাল ছিল না।’

তবে যাত্রাপথে নানা সমস্যার কারণে কিছু ঝামেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, নদীতে প্রচণ্ড স্রোত ও ভারী বৃষ্টির জন্য এবার ফেরিঘাটে চলাচল বিঘ্নিত হয়েছে, যানজটও হয়েছে। সড়কে ধীরগতি হয়েছে, পশুবাহী গাড়ির জন্য কোথাও কোথাও সমস্যা হয়েছে।

তবে নানা সমস্যা সত্ত্বেও ঈদযাত্রার শেষ দিনটি স্বস্তিদায়ক ছিল এবং দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেষটা যার ভালো সেটাই ভালো, গতকাল শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে। ঈদের পরও আমি আশা করি যারা ঘরে ফিরেছেন, তারা কর্মস্থলে ফিরে আসবেন।’

এর আগে মন্ত্রী তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com