শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
ডিসি ইব্রাহিমের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসি ইব্রাহিমের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপ-কমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার কারওয়ান বাজার ওয়াসা কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনাসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার ব্যাপারে আরো তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনায় আর কেউ জড়িত কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তদন্ত শেষে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো যাবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপ-কমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানেকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়। ২০১৮ সালের সিভিল সার্ভিস আইন অনুযায়ী সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

জানা যায়, এক শহীদ বুদ্ধিজীবী পরিবারের বাড়ি ভাঙা, জমি দখলে সহযোগিতা, দায়িত্বে অবহেলা ও মিথ্যা তথ্য এবং ঘুষ নেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com