সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

খালেদের টর্চার সেলের সন্ধান : চাঁদা না দিলে চলতো নির্যাতন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব।

চাঁদা না দেয়ায় খালেদের নির্যাতনের শিকার হয়েছেন এমন ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর রেল স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারের চতুর্থ তলায় ওই টর্চার সেলের সন্ধান পান র‌্যাব-৩ এর কর্মকর্তারা।

বুধবার দিবাগত রাত ১২টায় র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল এ তথ্য জানান।

তিনি জানান, গুলশান থেকে অস্ত্রসহ খালেদকে গ্রেফতারের পর আমরা কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে তথ্য পাই যে, চাঁদা না দিলে খালেদ তাদের একটি টর্চার সেলে নির্যাতন করতেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন, পরে ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে এই টর্চার সেলটি আমরা খুঁজে বের করি। সেখান থেকে ইলেকট্রিক শক দেয়ার যন্ত্রপাতি, অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং অনেক লাঠিসোটা-হকিস্টিক ইত্যাদি পাওয়া গেছে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে জুয়ার আসর চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই সময় ফকিরাপুলের ওই ক্লাবে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ক্লাবে পাওয়া যায় মদ আর জুয়ার বিপুল আয়োজন। সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অর্থও।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com