শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ভবনধসে সাতজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন অন্তত ৭ জন।

রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে এ ঘটনার পর থেকে ব্রিকফিল্ড রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

সিএমপির দক্ষিণের ডিসি মেহেদি হাসান বলেন, ৯৯৯ এ ফোন দিয়ে এক ব্যক্তি আমাদের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে বিস্ফোরণের ঘটনাটি জানান। এ ঘটনায় ১৭ জন দগ্ধ হন।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আনা হলে দায়িত্বরত চিকিৎসক সাতজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যরা সেখানেই চিকিৎসাধীন।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে গেছে।

এতে সাতজন মারা গেছেন এবং দগ্ধ হয়েছেন অন্তত ৬ জন। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গুরুতর দগ্ধ সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন সেখানে দায়িত্বরত চিকিৎসক। অন্য ৭ জন হাসপাতালে ভর্তি আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com