শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ১০জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১০ জন নিহত হয়েছেন। বাসের কয়েকজন যাত্রী ও মাইক্রোবাসের একজন আহত হয়েছেন। তিনি বলেন, নিহতরা সাবাই স্থানীয় লোকজন হওয়ায় তাদের পরিচায় শনাক্ত হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীন পরিবহনের একটি গাড়ি ঢাকা থেকে শিমুলিয়া ফেরি ঘাটের দিকে যাচ্ছিল ষোলগড় এলাকায় পৌঁছলে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ১০যাত্রী নিহত হয়। আহত হয় আরো কয়েক জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com