শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

পুলিশের তদন্ত হবে বিজ্ঞান ভিত্তিক: আইজিপি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

বিজ্ঞানভিত্তিক তদন্ত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগে প্রধান অতিথি হিসেবে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ১০০তম এইড টু গুড ইনভেস্টিগেশন কোর্সসহ ৬টি কোর্স উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

ড. পাটোয়ারী বলেন, ‘বিজ্ঞানভিত্তিক সাইবার, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তদন্ত করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে।’

প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করতে হবে। সঠিকভাবে তদন্তের মাধ্যমে মামলার মূল রহস্য বের করে আনতে হবে।

আইজিপি বলেন, সিআইডি শত বছরের অধিক সময়ের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্য এবং গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সিআইডির মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সকলকে পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী পুলিশ হতে নিজেদের প্রস্তুত করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com