শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বছরের প্রতিটি দিনই ডেঙ্গু নিয়ে কাজ করব : আতিকুল

বছরের প্রতিটি দিনই ডেঙ্গু নিয়ে কাজ করব : আতিকুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হব। সন্ত্রাসী কারচুপিতে বিশ্বাস করি না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল গণতান্ত্রিক দল।

মঙ্গলবার মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন আতিকুল।

সাংবাদিকরা তার কাছে জানতে চান, ‘বিগত নির্বাচন নিয়ে সবার একটি অভিযোগ আছে- আপনারা প্রশাসন ও ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় নির্বাচিত হয়েছেন, এবার কাদের ভোটে নির্বাচিত হবেন?’ এই প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।

সদ্যসাবেক এই মেয়র বলেন, সবাইকে অনুরোধ করব এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচনে হারজিত আছেই। আমি অনেক নির্বাচন করেছি কিন্তু কখনো নির্বাচন মাঝপথে গিয়ে বর্জন করেনি। আমি সবাইকে অনুরোধ করব- আপনারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন এবং আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

ডেঙ্গুবিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়া-সিঙ্গাপুরসহ সারাবিশ্বে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি। ৩৬৫ দিন আমরা ডেঙ্গু নিয়ে কাজ করব। আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল করা হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, কোনো দল যদি প্রথম থেকেই বলে আমরা মাঠে থাকতে পারব না, আগে থেকে তারা কীভাবে এটা বলে।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, সারাবিশ্বে প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এর বাইরে নয়। এখন অ্যাপসে সব হয়।

শত শত নেতাকর্মী নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়ে তিনি বলেন, আমরা কোনো শোডাউন করিনি। তারা এখানে আসা কাউন্সিলরদের সমর্থক।

কালো টাকার মালিক ও ক্যাসিনো-নিয়ন্ত্রক কাউন্সিলর প্রার্থীদের কীভাবে নিয়ন্ত্রণ করবেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমেছেন। এবার যদি কোনো কাউন্সিল ও দুর্নীতিবাজ হয় তাদের বরদাস্ত করা হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com