শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

আবুল বাশার পলাশ: মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনার মধ্য দিয়ে শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন, কাকরাইল মসজিদের ইমাম তাবলীগ জামাতের মাওলানা মো. যোবায়ের। রোববার সকাল ১১ টায় শুরু হওয়া আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বিপদ-আপদ থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গী জংশন দিয়ে চলাচলকারী সব ট্রেন এ জংশনে যাত্রা বিরতি দেয়। আখেরি মোনাজাত উপলক্ষে এ জংশনে বিশেষ ট্রেন চলাচল করে। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে আজ লাখো মুসল্লির ঢল নামে। এবারে বিভিন্ন দেশের প্রায় ৮ হাজার মুসল্লী অংশ নেন। ইজতেমাস্থল, উত্তরা, কামারপাড়া ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ইজতেমা মাঠে এবং মাঠের কয়েকটি নিয়ন্ত্রণ কক্ষ ও ওয়াচ টাওয়ার বসিয়ে এবং হেলিকপ্টার দিয়ে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হয়। মুসল্লীদের সুবিধার্থে ৩০ টি শাটল বাসের ব্যাবস্থা করা হয়। মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি, সমৃদ্ধি কামনায় সুষ্ঠুভাবে শেষ হওয়ায় খুশি সব স্তরের মানুষ। পাশাপাশি দ্বিতীয় পর্বের ইজতেমাও সুষ্ঠু হবে এমন প্রত্যাশা সবার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com