শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঢামেকের চার চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

ঢামেকের চার চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া হাসপাতালের আরো কয়েকজনের ক্ষেত্রে সম্ভাবনা দেখা দিয়েছে হোম কোয়ারেন্টাইনে রাখার।

আজ বুধবার (১৮ মার্চ) ঢামেক অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আজাদ বলেন, বিদেশ থেকে আসা অনেকে তথ্য গোপন করে ঢামেক চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তাদের অনেককে পাঠানো হয়েছে করোনা আক্রান্তদের জন্য সরকার নির্ধারিত হাসপাতালে। ওইসব রোগীদের পরামর্শ দিয়েছেন এমন চিকিৎসকদের চারজনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

অধ্যাপক আজাদ আরো বলেন, বাংলাদেশে কয়েকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ঢামেক হাসপাতালে প্রতিদিন নিউমোনিয়া, জ্বর, ঠাণ্ডা, কাশি নিয়ে অনেক রোগী আসছে। এসব রোগীর ভেতর থেকে যাদেরকে সরকার নির্ধারিত হাসপাতালে পাঠানো হয়, সেখানে তাদের কয়েকজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

যে চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁরা সবাই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক বলে জানান অধ্যাপক আজাদ।

আজ বুধবার সকালে সরেজমিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, কেবল জরুরি বিভাগে চিকিৎসকরা মাস্ক ব্যবহার করছেন। হাসপাতালের নার্স ওয়ার্ডবয়, আয়া, পরিচ্ছন্নতাকর্মীসহ স্টাফদের মুখে মাস্ক নেই। তাঁদের অনেকে বলেছেন, হাসপাতাল থেকে এ ব্যাপারে তাঁদের কোনো সহযোগিতা দেওয়া হচ্ছে না। পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদেরকে কাজ করতে হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com