শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মনে হল এ এক মগের মুল্লুক: ম্যাজিস্ট্রেট সারোয়ার

মনে হল এ এক মগের মুল্লুক: ম্যাজিস্ট্রেট সারোয়ার

ভিশন বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে এক আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। বাংলাদেশেও হানা দিয়েছে করোনা। এদিকে, করোনার প্রভাবে রাজধানীসহ দেশের বাজারে নিত্যপণ্যের দাম আবারও বাড়তে শুরু করেছে।

তাই বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে রবিবার সকাল থেকে রাজধানীর শ্যামবাজারে বিভিন্ন আড়তে টানা সাড়ে ১৩ ঘণ্টা অভিযান চালিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে সে অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন, পিয়াজের ঝাঁঝ মনে হয় কমতির দিকে। অভিযানের অভিজ্ঞতায় মনে হলো এ এক মগের মুল্লুক। মন চাইল আর দ্বিগুণের চেয়ে দাম বাড়িয়ে দিল। ১৯ মার্চ ২০২০ তারিখ রাত পর্যন্ত পিয়াজের পাইকারি বাজার ছিল ২৮ থেকে ৩৫ টাকা, পরদিন সকালে কোনো কারণ ছাড়াই সবাই মিলে দাম বাড়িয়ে করে ফেলল ৬০ থেকে ৭০ টাকা। কি বিচিত্র আমাদের কর্মকাণ্ড! আর খুঁচরা বাজারে হয়ে গেল প্রতি কেজি ৮০ টাকার উপরে। এ বাড়তি মূল্যের শতকরা ২৫ ভাগও যদি কৃষক পেত তাও সান্ত্বনা পাওয়া যেত। করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্রান্তিকালেও এরা সাধারণের কথা ভাবেনি।

অতিরিক্ত মূল্যে পিয়াজ, রসুন, আদা ও আলু বিক্রয় করায় আজ রাজধানীর শ্যামবাজারে বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে ৪৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে RAB-১০ এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলে সকাল ৮ টা থেকে রাত ৯-৩০ ঘটিকা পর্যন্ত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com