শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনা প্রতিরোধে কাজ করবে সেনা, নৌ ও বিমানবাহিনী

করোনা প্রতিরোধে কাজ করবে সেনা, নৌ ও বিমানবাহিনী

ভিশন বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় দেশের প্রতিটি বিভাগ-জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা-সমন্বয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সমন্বয় শেষে আগামীকাল বুধবার (২৫ মার্চ) থেকে সেনাবাহিনী পুরোপুরিভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, করোনা ভাইরাস সংক্রমণ এবং ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় সরকার দেশের সব জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে নির্দেশনা মোতাবেক ‘Aid to Civil Power’ এর আওতায় মঙ্গলবার (২৪ মার্চ) দেশের সব বিভাগ এবং জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মোতায়েনের অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করবে সেনাবাহিনী।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি আরও বলছে, পরবর্তীতে বুধবার থেকে পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে পুরোপুরিভাবে কাজ শুরু করবে সেনাবাহিনী। এসময়ে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশফেরতদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহায়তা ও সমন্বয় করবেন সেনা সদস্যরা। এছাড়া বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিক্যাল সহায়তা দেবে সেনাবাহিনী।এছাড়া উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে নৌবাহিনী। আর বিমানবাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জরুরি পরিবহন কাজে নিয়োজিত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com