শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
একসাথে দুজন চলাফেরা নিষিদ্ধ

একসাথে দুজন চলাফেরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা পরামর্শ আর নির্দেশনার পরেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। বরং মানুষ ঘরে থাকার চেয়ে ছুটির মুডে ঘুরে বেড়াচ্ছেন। ধর্মতাত্বিকরা বারবার ঘরে বসে নামাজ পড়ার আহ্বান জানালেও কিছু ‘অতি ধার্মিক’ লোক দেখানোর জন্য মসজিদে যাচ্ছে। এভাবেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।

এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় কাজ করবে নৌবাহিনী। জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা নিশ্চিত করবে বিমান বাহিনী আর শহরগুলোতে সার্বিক নির্দেশনা বাস্তবায়ন করবে সেনাবাহিনী।

নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে সারাদেশে একসাথে দুজন চলাফেরা করতে পারবে না কেউ। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। আর গেলেও তাকে জিজ্ঞাসাবের মুখোমুখি হতে হবে। এসব নির্দেশনা নিশ্চিত করতে আজ থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com