শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দেশে করোনা শনাক্তের ২২ শতাংশই ৩১-৪০ বছর বয়সী

দেশে করোনা শনাক্তের ২২ শতাংশই ৩১-৪০ বছর বয়সী

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২২ শতাংশই ৩১ থেকে ৪০ বছর বয়সীরা রয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা জানান, এখন পযর্ন্ত করোনাভাইরাসে যে ৪৮২ জন শনাক্ত হয়েছেন তাদের ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন সর্বোচ্চ সংখ্যক ২২ শতাংশ। এর পরে রয়েছেন ২১ থেকে ৩০ শতকরা ১৯ ভাগ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১৯ শতাংশ।

তিনি জানান, সর্বশেষ আক্রান্তদের ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের ১৪ জন ঢাকার এবং আটজন নারায়ণগঞ্জের। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হিসেবে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ১৭ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন।

ফ্লোরা জানান, আক্রান্তদের শতকরা ৭০ ভাগ পুরুষ এবং শতকরা ৩০ ভাগ নারী।  এ পর্যন্ত আক্রান্তদের শতকরা ৫২ ভাগই ঢাকা শহরের বলে জানান ফ্লোরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com