শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রানা প্লাজা ট্রাজেডির সাত বছর

রানা প্লাজা ট্রাজেডির সাত বছর

ভিশন বাংলা ডেস্ক: সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ভয়াবহ ওই দুর্ঘটনায় এক হাজারের বেশি শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার শ্রমিক। বেশ কয়েকজনের খোঁজ আজও পাওয়া যায়নি।

২০১৩ সালের ২৪ এপ্রিল, সকালে হঠাৎ করেই বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই কয়েক হাজার শ্রমিক নিয়ে মুহূর্তের মধ্যে ধসে পড়ে ভবনটি। ধসে পড়া ভবন থেকে ১ হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জন মারা যায়। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

ওই ঘটনা শুধু বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকে নাড়া দেয়। ভয়াবহ ওই দুর্ঘটনার এতদিন পরও দায়ের করা মামলাগুলোর কোনো অগ্রগতি নেই। প্রতি বছরে এই দিনটি এলেই শ্রমিক পরিবারের আহাজারিতে গুমরে গুমরে কাঁদতে থাকে মানবতা। নির্মম পঙ্গুত্ব বরণ করা শ্রমিকরা সুবিচার পাওয়ার আশায় থাকলেও অভিযুক্তদের বিচারে তেমন কোনো অগ্রগতি নেই।

অনেক নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা পায়নি প্রয়োজনীয় সহায়তা ও আর্থিক ক্ষতিপূরণ। যার ফলে অনেক আহত শ্রমিক অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিয়ে আজও ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে।

প্রতি বছরই এই দিনে সারাদেশে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। তবে দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছর কোনো কর্মসূচি রাখেনি সংগঠনগুলো। দিবসটিতে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের বিচার দাবি করে বিভিন্ন সংগঠন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com