শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শিগগিরই ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে : প্রধানমন্ত্রী

শিগগিরই ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের চিকিৎসার জন্য নতুন করে আরও দুই হাজার ডাক্তার ও ছয় নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  এই চিকিৎসক ও নার্সদের করোনা চিকিৎসার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।  আজ সোমবার (২৭ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী রাজশাহী বিভাগের ৮টি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের অংশ হিসেবে বগুড়ার সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমরা প্রত্যেক জেলাতেই কিন্তু যেট ভালো হাসপাতাল, সেখানে আইসিইউ’র ব্যবস্থা করবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে সব জেলাতেই এটা করে দেব। তিনি বলেন, করোনার চিকিৎসা করতে আমরা প্রায় ২ হাজার ডাক্তার নতুন নিয়োগ দেব। ইতোমধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে যারা রয়ে গেছেন (উত্তীর্ণ কিন্তু সুপারিশপ্রাপ্ত নয়) তাদের থেকে আমরা নিচ্ছি। ৬ হাজার নার্সও আমরা নিয়োগ দেব। প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমি নিজেই মিটিং করে এটা সব ঠিকঠাক করে দিয়েছি। তাদের করোনার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদেশ থেকে লোক এনেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করাবো। প্রশিক্ষণ নিয়ে তারা চিকিৎসা সেবা দেবে। পর্যায়ক্রমে ৬৪ জেলাতে এটা করা হবে। যাতে কোনো জায়গায় মানুষের চিকিৎসার অসুবিধা না হয়। এ সময় ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি করতে পুনর্নির্দেশ দিয়ে তিনি বলেন, কমিটি করে এমন লোকজনের তালিকা করতে হবে যারা কিছুই পাচ্ছে না। সেটি জেলা প্রশাসকের হাতে দিলে তাদের জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com