শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭১

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭১

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮২৩১ জন।

শুক্রবার (০১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৯৫৮টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১২ দশমিক ২৫ শতাংশ।

তিনি বলেন, যে ২ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে একজন, ৫১-৬০ বছরের মধ্যে একজন। এর মধ্যে একজন ঢাকার, বাকি একজন অন্য জেলার। একজন নারী ও একজন পুরুষ।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৪ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com