শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কুয়েত থেকে দেশে ফিরলো ৩ শতাধিক প্রবাসী কর্মী

কুয়েত থেকে দেশে ফিরলো ৩ শতাধিক প্রবাসী কর্মী

নিজস্ব প্রতিবেদক: কুয়েত থেকে দেশে ফিরেছেন তিন শতাধিক বাংলাদেশী প্রবাসী কর্মী। গতকাল মঙ্গলবার সাড়ে ছয়টায় ১২০ জন এবং অন্য আরেকটি ফ্লাইটে ১৮০ জন কর্মী বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

কুয়েত ফেরত ৩০০ জন কর্মীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডমোট থেকে জরুরি সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে প্রবাসী কর্মীদের হাতে এই জরুরি সহায়তা দেয়া হয়েছে।

কুয়েত ফেরত কর্মীরা বলেন, কুয়েত সরকারের সাধারণ ক্ষমার অধীনে তারা গত ১১ মে দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন করেন আর তখন থেকেই কর্মীরা ক্যাম্পে অবস্থান করেন।

কর্মীরা কুয়েত সরকার কতৃক পরিক্ষা করা করোনা (Covid-19) নেগেটিভ সাটিফিকেট নিয়ে দেশে ফেরেন।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ কর্মীদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করে হোম কোয়ারেন্টিনের নির্দেশ দিয়ে নিজ নিজ বাড়ির জন্য ছেড়ে দেয়া হয়ে। আজও দু’টি বিশেষ ফ্লাইটে ফিরবেন ৩৪০ বাংলাদেশি বলে জানা যায়।

গত এপ্রিল মাসে কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দেশটির সরকার।

ওই সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি নিবন্ধন করেছে। এরপর ১৬, ১৭, ২১ ও ২২ মে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরার আরো যাত্রীদের ফেরার কথা রয়েছে। সাধারণ ক্ষমায় নিবন্ধনকৃত প্রবাসীদের বিমান টিকেট ও থাকা খাওয়া কুয়েত সরকার বহন করছে। এই সব প্রবাসী পুনরায় নতুন ভিসায় কুয়েতে যেতে পারবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com