শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঈদে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি ফিরতে বাধা নেই

ঈদে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি ফিরতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও ঈদুল ফিতরে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি যেতে পারবে ঘরমুখো মানুষেরা। এ কারণে ঈদের দুদিন আগে ঢাকার দুই প্রবেশ পথ ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মাইক্রোবাসের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে এ ধরনের একটি মৌখিক নির্দেশনা পুলিশের প্রতিটি রেঞ্জের ডিআইডি, পুলিশ সুপার (এসপি) এবং মেট্রোপলিটন শহরের উপ-কমিশনারদের (ডিসি) জানিয়ে দেওয়া হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্রে জানা গেছে।

সূত্রটি আরো জানায়, গণপরিবহন নয় ব্যক্তিগত গাড়ি নিয়ে ছুটিতে জরুরি কাজের জন্য কেউ যদি গ্রামের বাড়ি ফিরতে চাইলে তাদের যেতে দিতে বলা হয়েছে। তাদের বাধা না দিতে পুলিশকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমন নির্দেশনার পর ‘ইন ও ‘আউটের ক্ষেত্রে গাবতলীতে পুলিশের দুটি চেকপোস্ট তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিরপুর ডিভিশনের দারুস সালাম জোনের এডিসি মাহফুজা আফরোজ লাকী।

তিনি গণমাধ্যমকে জানান, আমরা নির্দেশনা পেয়েছি। রাত ১০টার দিকে চেকপোস্ট উঠিয়ে নেওয়া হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। কেউ যদি মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে ঢাকা থেকে বের হয় বা প্রবেশ করে তাতে বাধা নেই। হেঁটে গেলেও বাধা নাই।

ঢাকার আরেক প্রান্তে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামও একই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে ইন-আউট করা যাবে।

তবে যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্ট আছে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com