শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিএসএমএমইউয়ের পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

বিএসএমএমইউয়ের পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবরেটরির পরীক্ষাতেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

গতকাল বুধবার (২৭ মে) তার করোনাভাইরাস পজিটিভের প্রতিবেদন দেয় বিএসএমএমইউ।

ডা. জাফরুল্লাহ চৌধুরী হালকা জ্বর অনুভব করলে গত ২৪ মে তার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তবে ওই কিট সরকারের কাছ থেকে এখনও অনুমোদন না পাওয়ায় তিনি বিএসএমএমইউয়ের পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করালেন। এখানেও তার করোনা পজিটিভ এসেছে।

নিজেদের কিটে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ডা. জাফরুল্লাহ চৌধুরী বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। একই সঙ্গে তার ডায়ালাইসিস চলছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায়ও তার ডায়ালাইসিস হওয়ার কথা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com