সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
সাতক্ষীরায় পুলিশ পুত্রকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় পুলিশ পুত্রকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা শহরতলীর বকচরা বাইপাস সড়ক এলাকায় তুচ্ছ ঘটনায় সাকিব হোসেন (১৬) নামে পুলিশ পুত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন পুলিশ লাইন্স স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ও পুলিশ সদস্য নজরুল ইসলামের ছেলে। এসময় তার সঙ্গে থাকা রাশেদ নামের অপর এক সঙ্গীকেও আহত করা হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদ শহরের রসুলপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজের ছেলে।

 

জানা যায়, সাকিব হোসেন, রাশেদ ও অমি পুলিশ লাইন্স স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। তারা মঙ্গলবার সন্ধ্যায় বকচরায় একটি ইসলামি মাহফিলে যায়। সেখানে কামালনগর কলোনির আব্দুল কাদের ও একই এলাকার জনৈক শান্তর সাথে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। মাহফিল শেষে বাড়িতে ফেরার পথে বাইপাস সড়কে পৌছানো মাত্রই কাদের ও শান্তসহ তাদের আরও কয়েকজন সঙ্গীরা সাকিব, রাশেদ ও অমির উপর হামলা করে। গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। এসময় সাকিব ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আহত হয় রাশেদ। এসময়ে দৌড়ে পালিয়ে যায় অমি।

 

পরে স্থানীয়রা গুরুতর জখম সাকিব ও রাশেদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

 

সদর থানার ওসি মহিদুল হক জানান, চিকিৎসাধীন রাশেদ কিছু তথ্য দিয়েছে। তারই ভিত্তিতে কামালনগরের আমিরুজ্জামান বাবুর পুত্র অমিকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com