শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫৬

২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫৬

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৫৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জনে।

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৭ হাজার ৮২৭ জন।

তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৫টি। পূর্বের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে চার লাখ ৮৯ হাজার ৯০৭টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ১১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে দুই জন, বরিশালে বিভাগে চার জন, রংপুরে বিভাগে এক জন, রাজশাহী বিভাগে চার জন, ময়মনসিংহ বিভাগে দুই জন ও খুলনা বিভাগে এক জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ২৭ জন ও বাড়িতে মারা গেছেন ১৪ জন। এছাড়া হাসপাতালে মৃত অবস্থায় গেছেন তিন জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৯৬ জন। মোট আইসোলেশনে আছেন নয় হাজার ৩৪০ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com