শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিধ্বংসী পরমাণু বোমা বানাচ্ছে পাকিস্তান : মার্কিন সিনেটে তথ্য

বিধ্বংসী পরমাণু বোমা বানাচ্ছে পাকিস্তান : মার্কিন সিনেটে তথ্য

পাকিস্তান বেশ কিছুদিন আগেই পরমাণু বোমা তৈরি করেছে। এবার নতুন করে বিধ্বংসী পরমাণু বোমা তৈরি করছে পাকিস্তান। সম্প্রতি মার্কিন সিনেটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সিনেটের শুনানিতে বলা হয়, পাকিস্তান নতুন ধরনের পরমাণু বোমা নির্মাণে কাজ করছে। এছাড়া রয়েছে স্বল্পপাল্লার কৌশলগত সমরাস্ত্র, সাগরে কার্যকর ক্রুজ মিসাইল, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল।

মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ডান কোটস মঙ্গলবার এ বিষয়ে বলেছেন, পাকিস্তান নতুন করে পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে। যার মধ্যে স্বল্প দূরত্বের কৌশলগত একটি অস্ত্র রয়েছে।

মার্কিন সিনেটে বিশ্বব্যাপী হুমকি ও ঝুঁকি নিয়ে মঙ্গলবার একটি শুনানি অনুষ্ঠিত হয়। এ শুনানিতে এসব তথ্য তুলে ধরেন কোটস।

ডান কোটস আরো বলেন, পাকিস্তান নিয়মিতভাবে পারমাণবিক অস্ত্র উদ্ভাবন করছে। যেটি ওই অঞ্চলের অস্থিরতার নতুন কারণ হতে পারে।

তিনি বলেন, যেসব দেশের হাতে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র আছে- তাদের মধ্যে উত্তর কোরিয়া অন্যতম।

সূত্র : এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com