বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
অবৈধ অর্থ না পাওয়ায় নকশা (প্লান) অনুমোদনে অনিহা

অবৈধ অর্থ না পাওয়ায় নকশা (প্লান) অনুমোদনে অনিহা

নিজস্ব প্রতিবেদক: সেকশন ০১,ব্লক – জি, রোড নং ০১, বাড়ি নং ০১, থানা শাহআলী ঢাকা ১২১৬। বাড়ির মালিক মোঃ সৈয়দ আহম্মেদ পিতা মৃত্যু মোঃ আলী গত ২৪/০৪/২০১৭ ইংরেজি তারিখে বাংলাদেশ সরকারের পরিত্যক্ত ব্যবস্হাপনা বোর্ড হইতে ক্রয় করে যার রেজিঃ দলিল নং ৪১৭৭। জাতীয় গৃহায়ণ কতৃপক্ষের নামজারি অনুমতি গ্রহন করে গত ১২/১২/২০১৮ ইংরেজি তারিখে। কিন্তু সৈয়দ আহম্মেদ এর মেয়ে জামাতা আঃ গনি পিতা মৃত্যু মোঃ তাইজুল হোসেন বাড়ি ক্রয়ের প্রায় এক বৎসর পূর্বে অর্থাৎ গত ৩০/০৩/২০১৭ ইংরেজি তারিখের ৩০০/ টাকার স্টাম্পে আন রেজিঃ বন্ঠন নামা দেখিয়ে চাঁদা ও ফ্লাট দাবি করে। বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা দায়ের করে বলে এ প্রতিবেদক কে জানায়। কিন্তু বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেয় যার মামলা নং ৩১০/২০১৮। আঃ গনি আপিল করলে আদালত তা নামঞ্জুর করে দেয়। সৈয়দ আহম্মেদ এ প্রতিবেদক কে জানায় গত ০৫/১২/২০১৯ ইরেজি তারিখে বাড়িটি পুনঃ নির্মান অনুমতি এবং কোম্পানি আমমোক্তার নিয়োগ অনুমতি পায়। গত ০৮/০১/২০২০ ইংরেজি তারিখে ভুমি ব্যাবহার ও ইমারত নির্মানের ছাড় পত্র পায়। আরো জানা যায গত ০২/০২/২০২০ ইংরেজি তারিখে অনলাইনের মাধ্যমে সমস্ত কাগজপত্র সহ বাংলাদেশ রাজধানী উন্নয়ন কতৃপক্ষ বরাবরে প্ল্যান ( নকসা) অনুমোদনের আবেদন করলে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ জোন -০৩, মহাখালীর কিছু অসাধু কর্মকর্তা আঃ গনির কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে আজ পর্য্যন্ত প্ল্যান ( নকসা) অনুমোদন না দিয়ে ঘুরাচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন সৈয়দ আহম্মেদ। যে খানে সমস্ত কাগজপত্র সঠিক থকলে ১৫/২০ দিনের মধ্যে প্ল্যান অনুমোদন পাওয়ার কথা অথচ আজ পর্যন্ত তা দিচ্ছে না। প্ল্যান অনুমোদনের জন্য মোটা অংকের টাকা দাবি করে বলে এ প্রতিবেদক কে জানায় । আঃ গনি মামলাবাজ হিসেবে মহল্লায় পরিচিত বলে তার শাশুড়ী মিনারা বেগম জানায়। এ ব্যাপারে সৈয়দ আহম্মেদ উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com