রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট: এবার করোনা আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার এক টুইট বার্তায় একথা জানিয়েছেন তিনি। তার বয়স হয়েছে ৮৪ বছর। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

টুইট করে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, অন্য একটি প্রয়োজনে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তখনই তার করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি কভিড পজিটিভ। নিজে করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে যে বা যারা তার সংস্পর্শে এসেছেন, সবাইকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি। সেই সাথে সবাই যাতে সেল্ফ আইসোলেশনে চলে যায় এবং করোনা পরীক্ষা পরীক্ষা করে সে বিষয়েও অনুরোধ জানিয়েছেন।

প্রণব মুখোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসতেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেস নেতারা। টুইট করে প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রধান অজয় মাকেন।

এদিকে এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিআইএম-এর বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। ড. ফুয়াদ হালিম সুস্থ হয়ে উঠলেও মারা গেছেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও আক্রান্ত হয়েছে আরও বহু রাজনীতিবিদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com