বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। নিহতের নাম রাজিয়া আক্তার (৪৮)। ঘটনার পর থেকে স্বামী জহির উদ্দিন বাবর পলাতক রয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় ছেলে-মেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। মিরপুর মডেল থানায় ঘটনাটি জানানো হয়েছে।

নিহতের ছেলে মো. জয় জানান, পরিবারসহ তারা মিরপুর মডেল থানাধীন বি ব্লকের, ৬ নম্বর লেনের ১১ নম্বর বাসায় থাকেন। তার মা গৃহিণী। পারিবারিক কলহের কারণে ভোরে তার বাবা জহির উদ্দিন বাবর মাকে বাসার ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তারা দেখতে পেয়ে মাকে সকাল ৬টায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি বিষয় নিয়ে কলহ তা বলতে পারেননি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com