ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৯০ হাজার ছাড়াল

ডেস্ক নিউজ: করোনা মহামারী সর্বগ্রাসী রূপ নিয়েছে। ১০ মাসেও সংক্রমণ কমেনি। বিশ্বের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। এখনও হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। ইতিমধ্যে কোভিড ১৯-এ মৃত্যুর মিছিলে যোগ হয়েছে বিশ্বের ১০ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ছাড়িয়ে গেছে। করোনা প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বুধবার বেলা পৌনে ১২টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৮১১ জন। আর আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ৫১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৮ লাখ ৫১ হাজার ৭০৪ জন। আর যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৬ হাজার জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৫ হাজার ৩৯৬ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ২ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৫১৭ জন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৫৬ হাজার ৩২১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৮৮২ জনের। যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ লাখ ১৩ হাজার ৬২৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৯৮ জনের। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৭৫ হাজার ৮৮০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৫৬ জনের। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৯০ হাজার ছাড়াল

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত