সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই : সেতুমন্ত্রী

একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে। বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় শহীদদের আত্মবলিদান সার্থক হয়েছে।

আজ বুধবার সকাল সোয়া ৮ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষীর মানুষের ভাষাকে জাতিসঙ্ঘ দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা প্রদান করবে এটাই আজ আমাদের প্রত্যাশা, এটাই আজ বাঙালি জাতির পক্ষ থেকে আমাদের দাবি।

এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত, পরাভূত করে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, আজকের দিনে এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com