বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
তরুণীদের আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করা ২ ব্যক্তি গ্রেফতার

তরুণীদের আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করা ২ ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সহজ সরল তরুণী মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে বাসায় এনে আটক রাখা হতো। এরপর জোরপূর্বক তাদেরকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করতো কতিপয় ব্যক্তি। তরুণীদের আটকে রাখা হয়েছে এমন একটি বাসার গোপন তথ্য আসে র‌্যাবের কানে।

তথ্যমতে গত সোমবার রাতে নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোডের আলী মাঝির পাড়ায় অভিযান পরিচালনা করে র‌্যাবের অভিযানিক টিম। ওই বাসা থেকে তিন তরুণীকে উদ্ধার করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন মো. নুরুল আলম (৬০) ও মো. আমির (৪৫)। আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো র‌্যাবের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় তিন তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ওই বাসায় এনে আটকে রাখেন গ্রেফতারকুতরা। প্রায় একবছর ধরে পরে তাদেরকে দেহ ব্যবসায় বাধ্য করে তারা। সোমবার সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এবং বন্দিদশা থেকে তিন তরুণীকে মুক্ত করে। তাছাড়া গ্রেফতার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মানব পাচার আইনে মামলা করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com