শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মিঠাপুকুরে শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মাণ অসহায়ত্বের শিকার ৪ পরিবার

মিঠাপুকুরে শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মাণ অসহায়ত্বের শিকার ৪ পরিবার

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মাণ করার ফলে গ্রাম পুলিশ গোলাম মোস্তফার দাপটে অসহায়ত্বের শিকার ৪ পরিবারের ৩০ জন সদস্যর বাড়ি থেকে বের হওয়ার ভরসা এখন অন্যের চাষাবাদীয় জমির আইল ও বাড়ির অলিগলি।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়নের পাইকান কৃষ্ণপুর গ্রামের মরহুম আঃ ছালাম এর পরিবারসহ কয়েকটি পরিবারের লোকজন শতবছরের উর্ধে সময় ধরে চলাচলের রাস্তা হিসাবে ব্যবহার করে আসছিল। এতে সুবিধা ভোগ করেছিলেন প্রতিবেশীরাও।
এদিকে হঠাৎ ঐ রাস্তা বন্ধের জন্য উঠে পড়ে লাগে একই গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে লতিবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ গোলাম মোস্তফা। চলাচলের রাস্তা বন্ধ করে অবশেষে পাকাঘর নির্মাণ কাজ শুরু করেন ঐ গ্রাম পুলিশ। এতে স্থানীয়রা বোঝাতে চেষ্টা করে এবং রাস্তা বন্ধ না করার অনুরোধ করেন কিন্ত এতে কোন কর্ণপাত না উল্টো কামরুজ্জামানের উপরসহ পরিবারের লোকজনকে মারমূখী আচরণ করাসহ হুমকি ধামকী দেয় গোলাম মোস্তফা। এক পর্যায়ে পুরোপুরি চলাচলের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মাণ কাজ প্রায় শেষ করেন।উপায় না পেয়ে
 গ্রাম পুলিশ গোলাম মোস্তফার দাপটে অসহায়ত্বের শিকার ৪ পরিবারের ৩০ জন সদস্যর বাড়ি থেকে বের হওয়ার ভরসা এখন অন্যের চাষাবাদীয় জমির আইল ও বাড়ির অলিগলি বেছে নেয়।যা কয়েকটি  পরিবারের লোকজনের জন্য চরম ভোগান্তি।
এদিকে ঐ গ্রাম পুলিশের হাত থেকে রেহাই পাবার জন্য থানা ও সহকারী কমিশনার ভুমি মিঠাপুকুর বরাবর অভিযোগ দায়ের করেছে কামরুজ্জামান মিলন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com