বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
ছেলে পাওনা টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

ছেলে পাওনা টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে আলম বেগ (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। নিহত আলম বেগ উপজেলার নাকাছিম গ্রামের আবদুর রহিম বেগ এর ছেলে।

রবিবার রাতে বাসাইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার আশরাফ উল আলম বলেন, রবিবার রাতে বাসাইল পশ্চিমপাড়া এলাকার প্রিন্স মিয়াসহ কয়েকজন নাকাছিম গ্রামের আলম বেগের ছেলে রানার কাছে পাওনা টাকা চাইতে যায়। টাকা না দেয়ায় তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রিন্স ও তার বন্ধুরা রানাকে মারধর শুরু করে। এসময় রানার বাবা আলম বেগ তাদের বাধা দেয়।

পরে তারা আলম বেগকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্বজনরা আলম বেগকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রিন্সসহ পাঁচজনকে আটক করেছে। এ ব্যাপারে বাসাইল থানায় হত্যা মামলা করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com