শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য মহাআনন্দের দিন এটি।

এর আগে মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন দেশটির কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সরকার।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পবিত্র রমজান পালন এবং ঈদ উদযাপনসহ ইসলাম ধর্মের সব ধর্মীয় উৎসব ও ইবাদত-বন্দেগি করা হয়ে থাকে। তাই এই দেশগুলোতেও আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

ভৌগলিক কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। এজন্য সৌদির সঙ্গে মিল রেখে একদিন পরই বাংলাদেশে রমজান পালন ও ঈদ উদযাপন করা হয়। সে হিসেবে শুক্রবার (১৪ মে) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে মুসলিমরা ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে সব ধর্মীয় উৎসব ও ইবাদত করে থাকেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com