বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ফেনীতে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফেনীতে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর সড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দু’জন আহত হয়েছে।

নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা, মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাঁং গ্রামের এনামুল হকের ছেলে আরিফ, টাঙ্গাইল জেলার সখিপুর থানার আমতলি গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম।

নিহত অপর এক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, যাত্রীবহনকারী সিএনজি অটোরিকশাটি চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ছাগলনাইয়ার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বারিয়াপুল পৌছলে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে চারজন ঘটনাস্থলে মারা যান।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com