শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতের উত্তরপ্রদেশে বৃষ্টি নামতেই বের হলো শতশত করোনা রোগীর মৃতদেহ

ভারতের উত্তরপ্রদেশে বৃষ্টি নামতেই বের হলো শতশত করোনা রোগীর মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে গঙ্গার পাড়ে বালিতে মৃতদেহ কবর দেওয়া এবং অনেক মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ছবি দেখার পর প্রবল সমালোচনার মুখে পড়েছে রাজ্যটির বিজেপি সরকার। কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে, তাতে দেখা যাচ্ছে প্রয়াগরাজের সঙ্গম এলাকায় বৃষ্টির ফলে মৃতদেহের উপর বিছানো কাপড় বেরিয়ে পড়েছে। কয়েকশো মৃতদেহ কবর দেওয়ার পর সেই কবর বাঁশের লাঠি দিয়ে পৃথক করে দেওয়া হয়। উপরে বিছিয়ে দেওয়া হয় গেরুয়া কাপড়।

ছবি সামনে আসতেই আশপাশের অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে অভিযোগ করেন, কুকুরে কবর খুঁড়ছে। বৃষ্টির কারণে সেই কাপড় সরে যেতেই মৃতদেহগুলি বেরিয়ে পড়ে। প্রয়াগরাজ পৌরসভা ইতিমধ্যেই সঙ্গম এলাকায় গঙ্গার পাড়ে একটি দল মোতায়েন করেছে। বালিতে কবর দেওয়া মৃতদেহের সীমা নির্ধারণের জন্য ব্যবহৃত বাঁশের লাঠিগুলি সরিয়ে ফেলা হয়েছে। পৌরসভার কর্মীরা প্রয়াগরাজের শ্মশান ঘাটে পুনরায় বালি দিয়ে মৃতদেহগুলি ঢেকে দেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত নদীর আশপাশে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করতে নির্দেশ দিয়েছেন। নদীতে টহল দিচ্ছে পুলিশ। যাতে কোনও অবস্থাতেই কেউ মৃতদেহ জলে ফেলে দিতে না পারে, সেটা দেখছেন তারা। যদিও অনেকেই সরকারি নির্দেশিকা না মেনে গঙ্গার পাড়ে বালিতে মৃতদেহ কবর দিয়ে দিচ্ছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com