শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কাতারে প্রবাসীদের অধিকার নিয়ে লেখায় কেনিয়ান অভিবাসী গ্রেফতার

কাতারে প্রবাসীদের অধিকার নিয়ে লেখায় কেনিয়ান অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে অভিবাসীদের অধিকার নিয়ে লেখার দায়ে এক কেনিয়ান নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। তার বিরুদ্ধে অভিযোগ, সে বিদেশি একটি এজেন্সির টাকার বিনিময়ে ভুল তথ্য ছড়াচ্ছে। গতকাল শনিবার এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে কাতার সরকারের যোগাযোগ অফিস (জিসিও)। আজ রবিবার (৩০ মে) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

কাতারি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ম্যালকম বিদালি নামের কেনিয়ান নাগরিকটি ছদ্মনামে লেখালেখি করতেন। কাতারের সুরক্ষা আইন লঙ্ঘন করার দায়ে গত ৫ মে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মানবাধিকার গোষ্ঠীগুলো উদ্বেগ জানিয়েছে।

বিস্তারিত বিবরণ না দিয়ে বিবৃতিতে জিসিও বলেছে, ম্যালকম বিদালির বিরুদ্ধে কাতারের মধ্যে বৈষম্য তৈরি এবং ভুল তথ্য বিতরণ করার জন্য কোনো বিদেশি এজেন্টের দেওয়া অর্থ গ্রহণ সম্পর্কিত অপরাধের দায়ে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

তদন্ত শেষে মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদালি আদালতের তারিখের আগে আইনী পরামর্শ এবং প্রতিনিধিত্বও পেয়েছেন। যদিও তা এখনো নির্ধারিত হয়নি, বিবৃতিতে উল্লেখ করা হয়।

আগেরদিন শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পেশায় নিরাপত্তা রক্ষী এবং ব্লগার ম্যালকম বিদালি গত ২০ মে তার মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তখন তিনি জানান, তাকে একটি নির্জন কারাগারে আটকে রাখা হয়েছে এবং আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com