শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চলে গেলেন সংগীতশিল্পী বি জে থমাস

চলে গেলেন সংগীতশিল্পী বি জে থমাস

ডেস্ক নিউজ: পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীতশিল্পী বি জে থমাস মারা গেছেন। তার টুইটার অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তার বয়স হয়েছিল ৭৮। তিনি ফুসফুস ক্যান্সারের জটিলতায় ভুগছিলেন।

ওকলাহোমার পল্লী অঞ্চল হুগোতে জন্ম নেন এই গুণী সংগীতশিল্পী। পারিবারিক নাম ছিল বিলি জো থমাস। পরবর্তী সময়ে পরিবারের সাথে টেক্সাসের হিউস্টনে চলে আসেন।   সংগীতজীবনে পপ, গসপেল, কান্ট্রিসংয়ের মতো বিভিন্ন ঘরানার গান গেয়েছেন বি জে থমাস; জিতে নিয়েছেন সিএমএ, ডোভ, গ্র্যামির মতো পুরস্কার। বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে থমাসের, বহুবার তার গান স্থান করে নিয়েছে বিলবোর্ড টপচার্টের শীর্ষে।   হ্যাংক উইলিয়ামসের ‘আই এম সো লোনসাম আই কুড ক্রাই’-এর কাভার, গ্র্যামিজয়ী ‘(হেই ওন্ট ইউ প্লে) এনাদার সামবডি ডান সামথিং রঙ’, ‘হুকড অন আ ফিলিং’ ইত্যাদি রয়েছে তার হিটের তালিকায়। বিলবোর্ড টপচার্টের গত ৫০ বছরের ‘টপ ফিফটি মোস্ট প্লেড আর্টিস্ট’ তালিকার একজন সংগীতশিল্পী হিসেবেও এসেছে বি জে থমাসের নাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com